শিরোনাম

Space for ads

পুনরায় বিসিপিএসের অটোমেশন পদ্ধতি চালু, বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন   |   নার্সিং ইন্সটিটিউট

পুনরায় বিসিপিএসের অটোমেশন পদ্ধতি চালু, বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
Space for ads

রবিবার (২১ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) এফসিপিএস পার্ট-২ ট্রেইনি এবং বিরতি নেয়া পুরনো ট্রেইনিদের জন্য পূনরায় অটোমেশান পদ্ধতি চালু প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। ইন্টার্ন ও ট্রেইনিদের প্রতি মাসে ভাতা প্রদান,পরীক্ষার ফি কমানো, ছয় দফা দাবি মানাসহ অটোমেশান নোটিশ বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

আজ সকালে মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) সামনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে) এবং সর্বস্তরের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দের উদ্যোগে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন, চিকিৎসকদের ছয় দফা দাবির প্রেক্ষিতে প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই মিটিংয়ের অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাদের দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দেন তিনি। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে সেই নির্দেশ জারি করা হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, প্রধানমন্ত্রীর সেই স্পষ্ট নির্দেশনাকে তোয়াক্কা না করে বিসিপিএস থেকে নতুন করে আবার নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশে পুনরায় অটোমেশন সিস্টেম চালু করার কথা উল্লেখ করা হয়েছে, অথচ এই অটোমেশন সিস্টেম সম্পূর্ণ বাতিল করাই ছিল আমাদের প্রথম দাবি।

পূর্ব ঘোষণা ছাড়া সেশনের মাঝখানে নীতিমালা পরিপন্থী নোটিশটি সম্পূর্ণরূপে বাতিল চেয়ে তারা বলেন, এফসিপিএস একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রীক ডিগ্রী। এখানে যেমন, প্রশিক্ষকের প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রতিষ্ঠান। যত্রতত্র মানহীন অবকাঠামোবিহীন প্রতিষ্ঠানে এরূপ মহিমান্বিত ডিগ্রীর প্রশিক্ষণ অর্জন সম্ভব নয়। পরীক্ষাতে উত্তীর্ণ চিকিৎসকগনকে তাদের নিজ বাসস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সুবিধা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহনের নিমিত্তে, ই-লগবুক স্লট সমন্বয় করার জোর দাবি জানাই। একই সাথে ই-লগবুক সিস্টেমের কারিগরি ত্রুটি ও অন্যান্য জটিলতাগুলো অনতিবিলম্বে সংস্কারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তরা নতুন এই নোটিশকে গভীর ষড়যন্ত্রের অংশ দাবি করে বলেন, প্রধানমন্ত্রী যেখানে অনতিবিলম্বে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন, সেখানে তাঁর নির্দেশকে অমান্য করে এবং ট্রেইনি ও ইন্টার্নদের ভাতার দাবিকে ধামাচাপা দেওয়ার জন্য বিসিপিএসের এই নতুন নোটিশ একটি গভীর ষড়যন্ত্র। তারা বলেন, চিকিৎসকদের পূর্ববর্তী আন্দোলন দমাতে প্রতি মাসে ভাতা প্রদান এবং পরীক্ষার ফি কমানোর যে আশ্বাস দেওয়া হয়েছিল, সেটির কোনো সুনির্দিষ্ট সমাধান না করে উল্টো এই উস্কানিমূলক নোটিশ জারি করা হয়েছে।

রাজপথে নামার হুশিয়ারি উচ্চারন করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিপিএস  থেকে জারি করা এই ‘বিতর্কিত’ নোটিশ সম্পূর্ণ বাতিল করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে ভাতা প্রদান, ইন্টার্ন ও ট্রেইনিদের দাবি অনুযায়ী ভাতা বৃদ্ধি এবং পরীক্ষার ফি কমানোর নোটিশ অনতিবিলম্বে প্রকাশ করতে করা না হলে সর্বস্তরের চিকিৎসক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য থাকবে। ফলে চিকিৎসা সেবা ও শিক্ষা কার্যক্রমে যে অচলাবস্থার সৃষ্টি হলে তার জন্য সম্পূর্ণরূপে বিসিপিএসের কর্তৃপক্ষ দায়ী থাকবে।

BBS cable ad

নার্সিং ইন্সটিটিউট এর আরও খবর: