ময়মনসিংহ মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক ডা. বদর উদ্দীন
ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. বদর উদ্দীন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মো. বদর উদ্দীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন এবং যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রেরণ করবেন।
প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।




