বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির
বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৮ মে) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি-এর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ সময় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।




