শিরোনাম

Space for ads

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন   |   রোগ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
Space for ads

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৬ জুন ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রোববার) পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনসহ চলতি বছরের এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৫৬৮ জন।

BBS cable ad