শিরোনাম

Space for ads

ক্যান্সার হাসপাতালের নতুন উপ-পরিচালক ডা. মোস্তফা জামান

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন   |   বিশেষজ্ঞ ডাক্তার

ক্যান্সার হাসপাতালের নতুন উপ-পরিচালক ডা. মোস্তফা জামান
Space for ads
সোমবার (২২ জুন) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. আবু হেনা মোস্তফা জামানকে হাসপাতালটির নতুন উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ  মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামানকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনষ্টিউট ও হাসপাতালের উপরিচালক (প্রশাসন) পদে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে হাসপাতালটির বর্তমান উপপরিচালক (প্রশাসন) ডা. আহম্মদ হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পাশাপাশি তাঁকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তারা ২৪ জুনের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৫ জুন বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

BBS cable ad