শিরোনাম

Space for ads

চার উপজেলায় নতুন ইউএইচএফপিও দিলো স্বাস্থ্য অধিদপ্তর

 প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন   |   স্বাস্থ্য অধিদপ্তর

চার উপজেলায় নতুন ইউএইচএফপিও দিলো স্বাস্থ্য অধিদপ্তর
Space for ads

গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরসহ দেশের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বুধবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হলো।

তথ্য অনুযায়ী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন ডা. মো. সোহাগ মিয়া, কালিয়াকৈর উপজেলায় ডা. সাদিয়া তাসনিম মুনমুন, দিরাই উপজেলায় ডা. দেবাশীষ রায় ও জামালগঞ্জ উপজেলায় ডা. মো. হাবিবুর রহমান।


প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন, বদলিকৃত পদে বা পদসমূহে কোনো কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকলে, তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন। এ প্রজ্ঞাপন জারির পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন, অন্যথায় ছয়দিনের দিন থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।


BBS cable ad

স্বাস্থ্য অধিদপ্তর এর আরও খবর: