শিরোনাম

Space for ads

ঢাকা সিএমএইচে অবৈতনিক বেসামরিক চিকিৎসক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ

ঢাকা সিএমএইচে অবৈতনিক বেসামরিক চিকিৎসক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি
Space for ads

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) তত্ত্বাবধানে পরিচালিত ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে অবৈতনিক বেসামরিক চিকিৎসক প্রশিক্ষণের জন্য সীমিত সংখ্যক চিকিৎসক ভর্তি করা হবে। এ প্রশিক্ষণ ছয় মাস থেকে এক বছর মেয়াদি হবে। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা সিএমএইচের কমান্ড্যাণ্ট স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের যেকোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর স্থায়ী নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী চিকিৎসকদের আহার, বাসস্থান ও যাতায়াত নিজস্ব ব্যবস্থাপনায় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সিএমএইচ ঢাকা ও ঢাকা সেনানিবাসের নিকটবর্তী অবস্থানে থাকতে হবে এবং নির্ধারিত ডিউটির বাইরে জরুরি ডাক পেলেও যথাসময়ে উপস্থিত থাকতে হবে। প্রতি ৬ মাসের জন্য সেশন ফি ১০ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র ফি ৫০০ টাকা প্রদান করতে হবে। তবে প্রশিক্ষণকালীন কোনো ধরনের বেতন, টিএ বা ডিএ প্রদান করা হবে না।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০ জুন থেকে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত। আবেদনপত্র ক্রিটিক্যাল কেয়ার সেন্টার, সিএমএইচ ঢাকা, ঢাকা সেনানিবাসে জমা দিতে হবে এবং নির্ধারিত অনলাইন ফরম পূরণ করতে হবে। প্রবেশপত্র বিতরণ করা হবে ১৬ জুলাই সন্ধ্যা ৬টায়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই সকাল ১০টায়। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টা ২০ মিনিটব্যাপী ১০০ নম্বরের এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে। শূন্য আসন থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সম্পন্ন করা হবে। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর প্রার্থীদের চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য যোগ্য বিবেচনা করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১ আগস্ট থেকে সিএমএইচ ঢাকার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের অধীনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি-সংক্রান্ত সকল বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।





BBS cable ad

মেডিকেল কলেজ এর আরও খবর: