শিরোনাম

Space for ads

ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
Space for ads
শনিবার (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ভবনে তার মৃত্যু হয়।

মৃত হাজতির নাম সজিব (২৮)। তার হাজতি নম্বর ২০১৩৬/২৬, বাবার নাম মো. সুলতান। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। 

কারারক্ষী সুজন গণমাধ্যমকে বলেন, গতরাত ১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি সজীব। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি নিয়ে এলে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে হাজতি সজীবের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: