শিরোনাম

Space for ads

দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের ইনসুলিন, দাম কমছে ১৮ শতাংশ

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন   |   চিকিৎসা

দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের ইনসুলিন, দাম কমছে ১৮ শতাংশ
Space for ads

বাংলাদেশের ওষুধ শিল্পে এক নতুন মাইলফলক স্থাপিত হলো। ডেনমার্কের প্রযুক্তি ও সহায়তায় এখন থেকে দেশেই উৎপাদিত হবে নোভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্তুজ (পেনফিল)। এই উদ্যোগের ফলে ডায়াবেটিস রোগীদের জন্য জীবনরক্ষাকারী এই ওষুধের দাম ১৮ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাবাশ বাংলাদেশ: টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আধুনিক ইনসুলিনের প্রাপ্যতা বৃদ্ধি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই যৌথ উৎপাদন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এসকেএফ (Eskayef) ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নোভো নরডিস্ক বাংলাদেশের এই অংশীদারিত্বের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে প্রিমিক্স ও র‍্যাপিড-অ্যাক্টিং আধুনিক ইনসুলিন উৎপাদিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে নোভো নরডিস্কের এই উন্নত ইনসুলিনগুলো বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন থেকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে ও ডেনমার্কের প্রযুক্তিতে দেশেই এগুলো তৈরি হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের বায়োফার্মাসিউটিক্যাল উৎপাদন সক্ষমতাকে বিশ্বমানের কাতারে নিয়ে যাবে।

অনুষ্ঠানে নোভো মিক্স (NovoMix®) এবং নোভো র‍্যাপিড (NovoRapid®) ইনসুলিনের দাম সরাসরি ১৮ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিস রোগীর জন্য চিকিৎসা খরচ অনেকটাই কমবে। বলা হয়েছে, প্রতিটি ব্যাচ তৈরির পর ডেনমার্কে তার গুণগত মান যাচাই করা হবে, যাতে নোভো নরডিস্কের আন্তর্জাতিক মানের সঙ্গে কোনো আপস না হয়।

BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: