শিরোনাম

Space for ads

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন   |   চিকিৎসা

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক
Space for ads

 
রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও নিটোর (পঙ্গু) হাসপাতালে দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-২ এর একটি আভিযানিক দল তিন হাসপাতালে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি এখানে একটি অসাধু দালালচক্রের কারণে সাধারণ রোগীদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। আজ আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো দালালচক্র চিহ্নিতকরণ ও গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ তৈরি।
 
তিনি আরও বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দালালচক্র চিহ্নিতকরণ, সোহরাওয়ার্দী, পঙ্গু ও হৃদরোগ হাসপাতালে অভিযান চালানো হয়। এই অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ জন দালালকে আটক করি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, চলমান দালালবিরোধী অভিযানে আমাদের পক্ষ থেকে, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করি। মাঝে মাঝে র‍্যাবের অভিযানের কারণে আমাদের কাজটা সহজ হয়েছে।

চিহ্নিত দালাল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, সরকারি হাসপাতালের কোনো কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাইনি। এর আগে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: