শিরোনাম

Space for ads

বিএমইউ ডক্টরস হলের নতুন প্রভোস্ট ডা. আব্দুল আউয়াল

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন   |   বিশেষজ্ঞ ডাক্তার

বিএমইউ ডক্টরস হলের নতুন প্রভোস্ট ডা. আব্দুল আউয়াল
Space for ads

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডক্টরস হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল। একই সঙ্গে হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মতিউর রহমানকে।

আজ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও শর্তানুযায়ী তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের বিষয়ে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল মেডিভয়েসকে বলেন, ‘আমি সদ্য দায়িত্ব পেয়েছি। ডক্টরস হলের সার্বিক পরিবেশ উন্নয়ন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং আবাসিক চিকিৎসকদের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে হলের যেসব সংকট রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা থাকবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ এপ্রিল অধ্যাপক পদে পদোন্নতি পান ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি দীর্ঘদিন ধরে বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগে শিক্ষকতা করছেন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ১৬টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডক্টরস হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল। একই সঙ্গে হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মতিউর রহমানকে।

আজ  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও শর্তানুযায়ী তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের বিষয়ে অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল মেডিভয়েসকে বলেন, ‘আমি সদ্য দায়িত্ব পেয়েছি। ডক্টরস হলের সার্বিক পরিবেশ উন্নয়ন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং আবাসিক চিকিৎসকদের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে হলের যেসব সংকট রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা থাকবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১২ এপ্রিল অধ্যাপক পদে পদোন্নতি পান ডা. মুহাম্মদ আব্দুল আউয়াল। তিনি দীর্ঘদিন ধরে বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগে শিক্ষকতা করছেন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ১৬টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

BBS cable ad

বিশেষজ্ঞ ডাক্তার এর আরও খবর: