শিরোনাম

Space for ads

হাসপাতালের ডাস্টবিনে মিলল ফুটফুটে শিশু

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন   |   অন্যান্য

হাসপাতালের ডাস্টবিনে মিলল ফুটফুটে শিশু
Space for ads

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কোণে থাকা ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে হাসপাতালের প্রাঙ্গণ থেকে ভেসে আসা শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় আয়া বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত নার্সদের জানান। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নার্সরা শিশুটিকে উদ্ধার করেন।
 

উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালের ভেতরে নিয়ে জরুরি চিকিৎসা সেবা শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন জানান, শিশুটি বর্তমানে জীবিত আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। তিনি অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলেন, একজন মা হিসেবে এমন সংবাদ শুনে তিনি মানসিকভাবে স্থির থাকতে পারেননি। শিশুটির সর্বোচ্চ সুরক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সাথে এমন নির্মম ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খুঁজে বের করতে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
 
মধ্যরাতে ঘটে যাওয়া এমন মর্মান্তিক সংবাদে গজারিয়া উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি নিষ্পাপ শিশুকে হাসপাতালের ময়লার স্তূপে ফেলে রেখে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: