শিরোনাম

Space for ads

পটুয়াখালী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের শুভেচ্ছা

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ ও হাসপাতাল

পটুয়াখালী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষার্থীদের শুভেচ্ছা
Space for ads



বৃহস্পতিবার (২৫ জুন) পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

আজ  দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), ‘সন্ধানী’ ও ‘মেডিসিন ক্লাব’র পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

ডা. এফ এম আতিকুর রহমান এর আগে কলেজের উপাধ্যক্ষ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


BBS cable ad

মেডিকেল কলেজ ও হাসপাতাল এর আরও খবর: