শিরোনাম

Space for ads

খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

খুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Space for ads

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হঠাৎ করেই কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে হাসপাতাল পরিচালক বরাবর চার দফা দাবি তুলে ধরে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

দাবিগুলো হলো হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্য বৃদ্ধি, আনসারদের মোবাইল টিম গঠন এবং সার্জারি ওয়ার্ডে চিকিৎসকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ আলামিন বলেন, বৃহস্পতিবার ভোরে সার্জারি ওয়ার্ডের ইউনিট ১-এ এক পুরুষ রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতুর পরপরই রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কর্মরত ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালান। এর প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চার দফা দাবি তুলে ধরে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। তিনি বলেন, ‘আমাদের সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এদিকে কোনো পূর্বঘোষণা বা আলটিমেটাম ছাড়াই হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সপ্তাহের শেষ দিনে ধর্মঘটের কারণে ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়েন। দুপুরের পর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুপস্থিত থাকায় হাসপাতালের সার্বিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। অনেক মুমূর্ষু রোগীর চিকিৎসায় জটিলতা দেখা যায় এবং নার্সদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। হাসপাতালের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত খুমেক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক হাজার ৬৪৩ জন।

BBS cable ad

স্বাস্থ্যকর্মী এর আরও খবর: