Space for ads

ফার্মাসিস্টস ফোরামের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নতুন কমিটি

 প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন   |   ফার্মেসী

ফার্মাসিস্টস ফোরামের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নতুন কমিটি
Space for ads

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের (বিপিএফ) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউনিটের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিপিএফের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর নতুন এ কমিটির অনুমোদন দেন।


ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রমে সম্পৃক্ততা এবং দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ও করপোরেট খাতের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাতুল হাসান মনোনীত হয়েছেন।


পাশাপাশি সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সাব্বির হোসেন।
এছাড়াও দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানিতে ফার্মাসিস্ট খাতে কর্মরত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা প্যানেলে নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন যে এই কমিটি ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
BBS cable ad