শিরোনাম

Space for ads

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন   |   স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
Space for ads

সারা দেশে একদিনে হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে।

গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯২৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৬৩২ জন।

১৫ মার্চ থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।

BBS cable ad