এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, আবেদন শেষ ২২ জুলাই
বুধবার (১৫ জুলাই) নিরাপত্তা বিভাগে ‘সিসিটিভি শিফট ইনচার্জ’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। আবেদন শুরু হয়েছে আজ থেকে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা;
পদের নাম: সিসিটিভি শিফট ইনচার্জ;
বিভাগ: নিরাপত্তা;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২৭ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
কম্পিউটার অফিসে দক্ষতা থাকতে হবে;
ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;




